করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী
১৮ ডিসেম্বর ২০২১, ০৪:৫০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ প্রদান। মহাখালি বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনার ওয়ার্কারদের মাঝে এ টিকা দেয়া হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার (যেমন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, গণমাধ্যম কর্মী) থাকবেন।
মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেয়া হবে। ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছেন। যারা প্রথম দিকে টিকা নিয়েছেন তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে। এছাড়া যাদের দ্বিতীয় ডোজ টিকার বয়স ৯ মাসের বেশি হয়েছে তাদেরকেই বুস্টার ডোজের আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের ৭ কোটি টিকা রয়েছে। আগামী মাসে আসবে আরও দুই কোটি। তাই টিকার কোনো সংকট হবে না। ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে দ্রত ছড়িয়ে পড়ছে। ওমিক্রন মেকাবিলায় যা যা করণীয় করা হয়েছে। যারা বিদেশ থেকে আসবে তাদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। এছাড়া সীমান্ত দিয়ে আসলে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এরপরও সবাইকে সতর্ক থাকতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি