করোনায় মৃত্যুর মিছিলে আরও ৫ জন, শনাক্ত ১৭৭
১১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ২২ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে। শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৭৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৪ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী ও তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সেরে উঠেছেন ১২২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে, দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে দুইজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের খবর দিয়েছিলেন। শনাক্ত হওয়া দুইজন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর