পিছিয়েছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর
০৩ ডিসেম্বর ২০২১, ০৪:৩১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও তা পিছিয়ে অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইসির উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/ জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/ থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়।
এ সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়, ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির শূন্য পদে উপ-নির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনর্নির্ধারণ করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়, এসব নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গত ২২ নভেম্বর এসব ভোটের তারিখ পিছিয়ে ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এর আগে ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
চতুর্থ ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ও পঞ্চম ধাপে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি