এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
৩০ নভেম্বর ২০২১, ০৬:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
‘নো মাস্ক নো সার্ভিস’-এর পর এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবছে সরকার। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দফতরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে। এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে। বিষয়টি এখন চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, দেশে ইতোমধ্যেই ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ প্রায় ৬ কোটি ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটির কাছাকাছি।
দেশে শিক্ষার্থী ও বস্তিবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারপরও দেখা যাচ্ছে, এখনও অনেকে টিকা নেননি এবং তাদের টিকা নেওয়ার আগ্রহও কম।
শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, শিক্ষার্থীদের টিকায় যে পর্যায়ে আশা করেছিলাম সে পর্যায়ে যেতে পারিনি। ৭-৮ লাখ টিকা দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম আরও বেশি দেওয়া হবে। চেষ্টা করছি যাতে এটা বাড়ানো যায়। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন, তাদের বলেছি যে আপনারাও আমাদের সহযোগিতা করুন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার