কোর অব ইঞ্জিনিয়ার্সে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন
২৪ নভেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর অষ্টম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) নাটোরের বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অভিষেক অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্স এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে 'কর্নেল র্যাংক ব্যাজ' পরিয়ে দেন। সকালে কাদিরাবাদ সেনানিবাসের প্যারেড স্কয়ারে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং কোর অব ইঞ্জিনিয়ার্স এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে সেনাবাহিনী 'ফোর্সেস গোল ২০৩০' বাস্তবায়নের সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস দমনসহ কক্সবাজারের মেরিন ড্রাইফ নির্মাণ ও ঢাকার হাতিরঝিল রাস্তা নির্মাণ এবং বৌদ্ধ বিহার স্থাপনের মত উন্নয়নমূলক কাজ করেছে সেনাবাহিনী।
অনুষ্ঠানে আর্মি সদর দপ্তরের ট্রেনিং এন্ড ডকট্রিম কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ার কোরের সকল ইউনিট'র অধিনায়কগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার সহ ইঞ্জিনিয়ার কোরের সকল সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে দরবার নেন। দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার কার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঘর্য ও স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করেন।
এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট, বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২১ এ আগত অতিথিবৃন্দের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট তাঁর সম্মানে আয়োজিত প্রীতিভোজে এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার