করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯, সুস্থ ১৯২
২১ নভেম্বর ২০২১, ০৫:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং একজন নারী। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৩ জনে।
এর আগে ১ বছর ৭ মাস ১৬ দিন পর শনিবার (২০ নভেম্বর) করোনায় মৃত্যুশুন্য দিন দেখে দেশ। তার আগে ২০২০ সালের ৩ এপ্রিল সবশেষ মৃত্যুশূন্য দিন পার করেছিল দেশ।
রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবে ১৭ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৭৯৭ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় করা নমুনা পরীক্ষায় নতুন ১৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ। এছাড়া সর্বমোট নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।
গত বছরের ১৮ মার্চ থেকে আজ (২১ নভেম্বর) পর্য়ন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৭হাজার ৯৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৯৩ জন ও নারী ১০ হাজার ৬০ জন। মোট রোগী শনাক্তের তুলনায় মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৯২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জনে। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত সাতজনের মধ্যে ত্রিশোধ্র্ব একজন, চল্লিশোধ্র্ব একজন, পঞ্চাশোধ্র্ব একজন, ষাটোর্ধ্ব দুইজন, সত্তরোর্ধ্ব একজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার