করোনায় একদিনে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬
১৭ নভেম্বর ২০২১, ০৭:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ পুরুষ এবং ৪ জন নারী। ৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন, বেসরকারি হাসপাতালে ১ জন এবং বাসায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৪ জনে। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনে।
বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। দেশে মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।
দেশে ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ২ জন ও ৪ জনের বয়স ৭০ বছরের বেশি। বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
উল্লেখ্য, প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার