করোনা টিকার বুস্টার ডোজের কথা চিন্তা-ভাবনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
১৬ নভেম্বর ২০২১, ০৩:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকার বুস্টার ডোজের কথা চিন্তা-ভাবনা করছে সরকার। তবে দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরে বুস্টার ডোজ দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। তিনি বলেন, ‘যদি বুস্টার ডোজের কখনও প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই দেব। এটা শুধু প্রবাসী নয়, বাংলাদেশেও যখন আমরা সবাইকে টিকা দিয়ে ফেলতে পারব তখন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মোটামুটি একটা পর্যায় গেলে তখন আমাদের টেকনিক্যাল কমিটি আছে ওনাদের পরামর্শ অনুযায়ী করা হবে। এক্ষেত্রে যারা ভালনারেবল পপুলেশন তাদের আমরা আগে দেওয়ার কথা চিন্তা করব। যেভাবে অন্যান্য দেশে শুরু হয়েছে আমরাও সেটা চিন্তা-ভাবনা করব।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সরকার ২১ কোটি টিকা ক্রয় করেছে, যার মধ্যে ১১ কোটি হাতে পেয়েছি। সাড়ে ৮ কোটির বেশি টিকা দিয়েছি। প্রতিদিন ১৫ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। টিকা নিয়ে সক্ষমতা অনেক বেড়েছে। ভালনারেবল লোকজনকে টিকা প্রায় দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার