করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮, সুস্থ ১৯০ জন
০৭ নভেম্বর ২০২১, ০৫:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। মৃত ৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯৫ জনে।
একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন রোগী। এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে। রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯০৬টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা শনাক্তে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।
বয়সভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন, ষাটোর্ধ্ব দুজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়। বিভাগওয়ারি হিসাবে মৃত চারজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রাম একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার