সরকারি দায়িত্ব পালনে অনাকাঙ্ক্ষিত কোনো চাপে অনিয়ম-দুর্নীতিতে জড়াবেন না: শ ম রেজাউল করিম
৩১ অক্টোবর ২০২১, ০৪:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারি দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত কোনো চাপের কারণে অনিয়ম-দুর্নীতিতে না জড়াতে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নিজের মধ্যে দেশসেবার ব্রত ধারণ করার পাশাপাশি জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা রাখতে হবে।
রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সদ্য যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় তিনি এসব কথা বলেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কাজের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্তদের আরও ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না।
এসময় পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ ম রেজাউল। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোট ৮ জন উপ-সচিব যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান। পদোন্নতিপ্রাপ্তরা হলেন, সুব্রত ভৌমিক, ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, হাফছা বেগম, এ জেড এম নূরুল হক, মোহাম্মদ হাবীবুর রহমান, মো. হেমায়েত হোসেন, শাহীনা ফেরদৌসি ও মোহাম্মদ আব্দুল আহাদ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার