গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল বৃহস্পতিবার সকাল ৯টায়
২৭ অক্টোবর ২০২১, ০৪:৪৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার আওতায় করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের দিন বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক বুধবার (২৭ অক্টোবর) দুপুরে এই তথ্য জানান।
স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামীকাল দেশব্যাপী সব ইউনিয়ন, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
ডা. মো. শামসুল হক বলেন, ‘আমরা সব জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিং করে জনগণকে জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সব জায়গায় টিকা ও প্রয়োজনীয় লজিস্টিক্স পৌঁছে দিয়েছি। এবারের ক্যাম্পেইনে কোনও প্রথম ডোজ দেওয়া হবে না। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছেন তারাই কেবল এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। যারা নিবন্ধনের আওতায় ছিলেন না তবে পরবর্তী সময়ে নিবন্ধিত হয়েছেন, তারা নিবন্ধন সাপেক্ষে টিকা নিতে পারবেন।’
অধিদফতরের তথ্যানুযায়ী, কেন্দ্র পরিবর্তন করে কোনও টিকা দেওয়া যাবে না। টিকাগ্রহীতাদের উপস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে বৃহস্পতিবার পূর্বনির্ধারিত বিকাল ৩টার পরও ক্যাম্পেইন চলতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি