করোনায় একদিনে ৯ জনসহ সারাদেশে মোট ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু
১৫ অক্টোবর ২০২১, ০৫:৪৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ ও নারী ৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮ এবং বেসরকারি হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৯৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।
শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৩টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ১ কোটি ৬১ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়।
নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন।
মৃত ৯ জনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন, ষাটোর্ধ্ব চারজন ,সত্তরোর্ধ্ব দুইজন এবং ৮০ বছরের অধিক বয়সী দুইজন মারা যান। বিভাগওয়ারি হিসাব অনুযায়ী দেখা গেছে, ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে দুইজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়। বাকি পাঁচ বিভাগে কেউ মারা যায়নি।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার