করোনায় ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু
১০ অক্টোবর ২০২১, ০৬:০৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী ১১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৮৮ জনে।
একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে।
এর আগের দিন (৯ অক্টোবর) এতে ২০ জনের মৃত্যু হয় ও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪১৫ জন। সেই হিসাবে একদিনের ব্যবধানে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে, বিপরীতে কমেছে মৃত্যু।
রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের ৮২১টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫২ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা হয়। এতে ৪৮১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। এর আগের দিন (৯ অক্টোবর) শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৫ শতাংশ।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬টি। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯৯ জন। এ নিয়ে মহামারি থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।
বিভাগওয়ারি হিসাবে দেখা যায়, মৃতদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে দুই, খুলনায় একজন, বরিশালে একজন, সিলেটে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তবে এদিন রংপুর বিভাগে কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার