আগামী মার্চের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৯ অক্টোবর ২০২১, ০৭:২৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
নিজস্ব সংবাদদাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬টি দুর্গাপূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছি। আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। দেশে করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিগগিরই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, দুর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূর্জা অর্চনা করতে হবে। উৎসবে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবেনা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান, সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান পালসহ সদর ও সাটুরিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী সদর উপজেলার ১১২টি ও সাটুরিয়ায় ৬৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার