করোনায় সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৪
০৪ অক্টোবর ২০২১, ০৭:১২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় (কোভিড-১৯) নতুন করে শনাক্ত হয়েছেন ৭৯৪ জন আর মারা গেছেন ১৮ জন। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন, আর মোট মারা গেলেন ২৭ হাজার ৫৯১ জন। সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৪ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছেন।
অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ১৯ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার মোট নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ২৩৬টি, আর পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ২৭ হাজার ৬০৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯১ হাজার ৮১৫টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ আট জন আর নারী ১০ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭০০ জন আর নারী ৯ হাজার ৮৯১ জন।
মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন একজন।
অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন সাত জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, সিলেট বিভাগের তিন জন আর রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের রয়েছেন একজন করে। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬ জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার