মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:১০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমানবন্দরের ম্যারিওট হোটেলে নাগরিক সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশি প্রবাসীরা মার্কিন নাগরিকদের পাশাপাশি দেশে বিনিয়োগ করতে পারেন। সরকার দেশের এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে। সারাদেশে স্থাপন করা হচ্ছে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল। প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাইকে ভালো সুযোগ দিচ্ছি। প্রবাসীদের আরও সুবিধা (অন্যদের তুলনায়) দেওয়া হচ্ছে। সুতরাং এ সুযোগটি গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। এখানে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আগামীকাল সকালে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার