এইচএসসির ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়লো
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত। কোনও শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
এর আগে আরও দুই দফা সময় বাড়ানো হয়েছিল। গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১২ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার্থীকে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি দিতে বলা হয়েছিল। এরপর গত ২৫ আগস্ট এক নির্দেশনায় ফরম পূরণের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। আর এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছিল।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা