জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মুনমুন জাহান লিজা
২৮ জুন ২০২১, ১০:১০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
এস এম আরিফুল হাসান:
জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মুনমুন জাহান লিজা। রবিবার (২৭ জুন) জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে-২০২০-২০২১ এর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় মুনমুন জাহান লিজাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান শ্রেষ্ঠ ইউএনও মুনমুন জাহান লিজার হাতে শুদ্ধাচার পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
জানা যায়, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ ২০২০-২০২১ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন মুনমুন জাহান লিজা।
তিনি নরসিংদী টাইমসকে বলেন, এই প্রাপ্তি বকশীগঞ্জ উপজেলাবাসীর। আমি অত্র উপজেলাবাসীর প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ করেছি। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে দায়িত্ব পালনে আরো বেশি দায়বদ্ধ করবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ শ্রম, মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে এই প্রাপ্তি আমাকে আরো বেশী উৎসাহ যোগাবে। তিনি যাদের সহযোগিতায় তার এই অর্জন জেলা প্রশাসন, বকশীগঞ্জ উপজেলাবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য মুনমুন জাহান লিজা বকশীগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করার পর থেকে জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হচ্ছেন। তাছাড়া এরপূর্বে নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকাকালীন সময়েও ভাল কাজ করায় মানুষের ভালবাসা পেয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার