ঢাকা ব্যাংকের পৌনে ৪ কোটি টাকা গায়েব, গ্রেপ্তার ২
১৮ জুন ২০২১, ০৫:০৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে কর্তৃপক্ষ।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।
ব্যাংক শাখাটির ইন্টার্নাল অডিটে এ টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, আটককৃত দুই জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে দুর্নীতির একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেবো। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা গায়েবের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুই জনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার