তরঙ্গ পুনর্বিন্যাস: আজ রাতে মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে: বিটিআরসি
০৭ এপ্রিল ২০২১, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
মোবাইল অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য আজ বুধবার রাত ১১টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত মোবাইল যোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির মিডিয়া উইংয়ের উপপরিচালক জাকির হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য ব্যবহারকারীরা আজ রাতে আট ঘণ্টা ফোন কল ও ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধার মুখোমুখি হতে পারেন। আশা করি সকাল ৬টা নাগাদ কাজ শেষ হয়ে যাবে।
এর আগে ৩১ মার্চ বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে দুই ধাপে তরঙ্গ পুনর্বিন্যাসের কাজ হবে বলে জানিয়েছিল। প্রথম ধাপে ১ এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছিল ।
গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য নতুন করে ২৭ দশমিক চার মেগাহার্টজ তরঙ্গ দেওয়া হয়েছে। তাদের আগের তরঙ্গের সঙ্গে এই তরঙ্গ দুই ধাপে একত্রীকরণ করা হচ্ছে। ১ এপ্রিল টেলিটকের ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অপর চারটি মোবাইল ফোন অপারেটরের ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের পুনর্বিন্যাসের কাজ করা হয়। আজ গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ২০ মেগাহার্টজ স্পেকট্রামের পুনর্বিন্যাস করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার