ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবার আটক
২৪ মার্চ ২০২১, ০৪:৩৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী পুত্র-কন্যাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১২ সদস্যরা।
বুধবার (২৪ মার্চ) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন মায়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিদ্ধিপানপাড়া) এলাকার সিকান্দরের ছেলে বেলাল (৪৮), তার স্ত্রী মোছাঃ ইয়াসমিন (২৬) ও মংডু থানার বুসিডং রাইমাসিল এলাকার আলমগীরের ছেলে মোঃ রিয়াজ (১৮)। তাদেরকে সঙ্গে ৩ বছর ও ৬ মাসের ১টি কন্যা সন্তান ও ২১ মাস বয়সী ১টি পুত্র সন্তান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকায় এক নারী, ২ পুরুষ ও একটি কন্যা সন্তান এবং ২১ মাস বয়সী ১টি পুত্র সন্তান নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পযার্য়ে তারা স্বীকার করে যে তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে পাসপোর্ট ব্যতীত, কক্সবাজার রোহিঙ্গা শিবিরে গমনের উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে ৪টি মোবাইল এবং মেয়াদ উত্তীর্ণ (ইউএনএইচআর)’র ২টি কার্ড জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইনের ৩ (৩) ধারায় উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার