দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই
২২ মার্চ ২০২১, ০৫:৩৪ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তার করোনা হয়েছিল কিনা; তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওবায়দুল কবির জানান, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আতিক উল্লাহ খান মাসুদ। এরপর তাকে দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে প্রবীণ এ সাংবাদিকের বয়স হয়েছিল ৭১ বছর।
তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। এ পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারেরও চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতিনাতনি রেখে গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি