এসএসসির ফরম পূরণ শুরু ১ এপ্রিল, টেস্ট পরীক্ষা বাতিল
২১ মার্চ ২০২১, ০৯:০০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারী করোনার কারণে এবার এসএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষা হচ্ছে না। এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার ২০২১ সালের এসএসসির টেস্ট পরীক্ষা বাতিলের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ২৮ মার্চ প্রকাশ করা হবে। এরপর স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ এপ্রিল থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
জানা গেছে, এবার এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ফরম পূরণের বিলম্ব ফি হিসেবেও ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেই হিসেবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরমপূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এদিকে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়নে আগ্রহী শিক্ষার্থী ও ২০২০ সালের এসএসসি পরীক্ষায় চার বিষয় পর্যন্ত অকৃতকার্যরা স্কুলের প্রধান শিক্ষক বরাবর আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার