করোনায় দেশে আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭১৯
১৬ মার্চ ২০২১, ০৫:০২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে মোট ৮ হাজার ৫৯৭ জন। এছাড়া গত এক দিনে নতুন করে ১ হাজার ৭১৯ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে দাড়িয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ২১৯টি ল্যাবে ২০ হাজার ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৩ হাজার ৯৯৪টি নমুনা। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৮৮ হাজার ২৬৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৭৩০টি।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
মৃত ২৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৫ জন। বিভাগওয়ারী হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার