জিয়াউর রহমানের খেতাব বাতিল: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৬, ১০:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশের সকল মহানগর এবং রবিবার দেশের সকল জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। যেসব কারণে জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব কেড়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, তার কোনটাই যুক্তি কিম্বা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়েছেন মুক্তিযুদ্ধে অসীম বীরত্বপূর্ণ ভূমিকা ও অবদানের জন্য। পরবর্তীকালে তার কোনো কার্যক্রমই ১৯৭১ সালে তার অবদানকে মিথ্যা করে দিতে পারে না। ফলে তার অর্জিত খেতাব বাতিল অসঙ্গত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।
এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে তাদের সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও বাতিল হবে।
বিভাগ : বাংলাদেশ
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি