দেশের পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে: এলজিআরডি মন্ত্রী
০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের সকল পৌরসভার সার্ভিসসমূহকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সাক্ষাৎ করতে আসলে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের ৩২৯ টি পৌরসভাগুলোতে প্রদেয় সব নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনতে তাঁর মন্ত্রণালয় কাজ করছে। এসময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে আরো সহযোগিতার কথা জানান।
এছাড়াও মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল