করোনাভাইরাসের টিকা নেয়ার পর সবাইকে টিকা নেয়ার আহ্বান সিইসির
০৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি এ টিকা নেন।
এ সময় টিকা প্রদানের ব্যবস্থাপনা ভালো উল্লেখ করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান সিইসি কে এম নূরুল হুদা।
এর আগে রবিবার সারাদেশে করোনার গণটিকাদান কর্মসূচি উদ্বোধন করে নিজেও টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা গ্রহণে উৎসাহ দিতে এদিন মন্ত্রী ও সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন লোকজন টিকা নেন।
প্রথম দফায় অগ্রাধিকারভিত্তিক ১৮ শ্রেণির করোনাসম্মুখযোদ্ধা এবং ৫৫ বছর-ঊর্ধ্ব নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন।
ইতিমধ্যেই দেশে আসা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ টিকা দিয়েই শুরু হচ্ছে এই টিকাদান কর্মসূচি। এর মধ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ২০ লাখ এবং বাংলাদেশ কিনেছে ৫০ লাখ টিকা।
এর আগে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করেছে সরকার। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাসের টিকা কর্মসূচির উদ্বোধন করেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল