করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রোববার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়া শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান মন্ত্রী।
এদিন সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, পৃথিবীর ১২০ টির অধিক রাষ্ট্র এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যক্তি করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে শঙ্কার কথা বলেছে। আবার ভ্যাকসিন আসার পর পর্যাপ্ত আসবেনা একথাও বলেছে। ভ্যাকসিন গ্রহণের পর আশঙ্কাজনক প্রতিক্রিয়া হতে পারে এ জাতীয় আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের সকল অপপ্রচার ছাড়িয়ে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই ভ্যাকসিন গ্রহণ করা করোনাকালে খুবই জরুরী ও স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।
করোনা ভ্যাকসিনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে এসময় আশ্বস্ত করেন মন্ত্রী। অসাধু ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। একইসাথে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণেরও অনুরোধ জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে জাতির জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করায় এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার