সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারে সাক্ষাতের পর স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
পোশাক রপ্তানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে রয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের 'Centres for Disease Control and Prevention'-CDC এর আওতায় বাংলাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য খাতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের আগ্রকে মন্ত্রী স্বাগত জানিয়েছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র নিজ দেশ ছাড়াও সিঙ্গাপুর, ফিলিাইনসহ ইউরোপের বিভিন্ন দেশে এই প্রোগ্রাম চালু আছে। তারা বাংলাদেশে এ সংক্রান্ত একটি মডেল বা দর্শন নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন। সার্বিক দিক পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেন মোঃ তাজুল ইসলাম।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলা খুব ভালোভাবেই সক্ষম হয়েছে। করোনাকালীন সুষ্ঠুভাবে দেশে ইতিহাসের সর্ববৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর ডাকে ছাত্র-শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি 'সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়' এই মূলনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশসহ পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
এসময় মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডসহ কোভিডকালীন সময়ে গৃহীত সময়োচিত নানা উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন।
এছাড়াও সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার