গুন্ডা, হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই: প্রধানমন্ত্রী
০২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
টাইমস ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০টা গুন্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের একাদশ ও ২০২১ সালের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে ছোটখাটো ঘটনা ছাড়া ভালো ভোট হয়েছে। মানুষ ভোট দিতে পেরেছে।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের গায়ে হাজার কালির ছিটা, তারা আবার এত বড় কথা বলে কোন মুখে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘সামরিক আমলে জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। যেটা মিলিটারি শাসকেরা ঠিক করে দিত, সেটাই হতো। রেজাল্টও পরিবর্তন করা হতো।’
তিনি আরও বলেন, ‘১০টা গুন্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা- সে পদ্ধতি এখন আর নেই। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই।’
এ সময় শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করেছে। প্রশংসাতো করলোই না, খালেদা জিয়া বলেছিলেন- জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না। সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।
এ সময় অনেকটা হাস্যরস করে তিনি বলেন, ‘উপায় নাই, নৌকাতেই চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়। সবাইকে নেব। কিন্তু, বেছে নেব। কেউ যেন আবার নৌকায় উঠে নৌকা ফুটো করতে না পারে।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেতারা যত কথাই বলুক তাদের নেতৃত্বের অভাব রয়েছে। তাদের ওপর থেকে মানুষের আস্থা সরে গেছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের কাছ থেকে মানুষ সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ। তার প্রতিফলন দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে।
করোনা পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে সংসদকে জানান শেখ হাসিনা ।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার