নরসিংদীর হাবিবুল্লা পাঠানসহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
২৫ জানুয়ারি ২০২১, ০৬:৫২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।
এ বছর কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম ও ফোকলোরে নরসিংদীর মুহাম্মদ হাবিবুল্লা পাঠানসহ মোট ১০ জনকে পুরস্কার দেয়া হয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি রবিবার এক সভায় পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দেয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার কমিটির সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।
২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন- প্রবন্ধে বেগম আখতার কামাল, অনুবাদে সুরশেরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোরে নরসিংদীর মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার