মোঃ লিয়াকত আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের শোক
১৯ জানুয়ারি ২০২১, ০৩:১৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক যুগ্মপ্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সরকারের যুগ্মসচিব মোঃ লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী।
তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “মোঃ লিয়াকত আলী ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তাঁর মতো মেধাবী কর্মকর্তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”
শোক প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, “অর্পিত দায়িত্ব পালনে মোঃ লিয়াকত আলী ছিলেন সদা সচেষ্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, মোঃ লিয়াকত আলী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গতকাল ১৮ জানুয়ারি রাত ৯টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল