অটোপাসের অধ্যাদেশ জারির দুই দিনের মধ্যে এইচএসসির ফল
১০ জানুয়ারি ২০২১, ০৭:৩৩ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
অটোপাসের অধ্যাদেশ জারির দুই দিনের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার (১১ জানুয়ারি) অধ্যাদেশ মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। এরপর সেটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর অধ্যাদেশটি জারি করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যেই তার সম্মতি পাওয়ার চেষ্টা করছে। মন্ত্রণালয় পরের সপ্তাহে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল জমা দেয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেছি। অধ্যাদেশ অনুমোদনের পর আমাদের শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে দুদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার