বাজি ধরে অতিরিক্ত বিয়ারপান, তিনজনের মৃত্যু
০৯ জানুয়ারি ২০২১, ০৫:৪৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত বিয়ার খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বারবিকিউ পার্টির আয়োজনে বাজি ধরে অতিরিক্ত বিয়ার পান করলে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, বাবু (৩০), মহসিন (২২) ও তোফাজ্জল (৪২) ।
জানা যায়, গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের ১৬ জনের একটি দল বারবিকিউ পার্টির আয়োজন করে। সেখানে তারা বিয়ার পান করা নিয়ে একে অপরের সঙ্গে বাজি ধরে। এতে প্রত্যেকে ১০-১২টি বিয়ার পান করে বলে পার্টিতে উপস্থিত সদস্যরা জানায়। এরপর তাদের মধ্যে ১২ জন অসুস্থ হয়ে পড়ে।
পরে তাদেরকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৯ জানুয়ারি) সকালে বাবু, তোফাজ্জল ও মহসিনের মৃত্য হয়।
এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ ঝাউচরের কামালের ছেলে জিসান আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা আইসিইউতে চিকিৎসাধীন। এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে হৃদয়, রাহিম, সারোয়ারসহ পাঁচজন।
সোনারগাঁ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারব।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার