১৩ বা ১৪ জানুয়ারি থেকে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা
০৯ জানুয়ারি ২০২১, ০২:৪৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার (১৪ জানুয়ারি) থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, আগামী ১৩ বা ১৪ জানুয়ারি থেকে দেশে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। অঞ্চলগুলো হতে পারে দেশের যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ অর্থাৎ দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে এ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ পড়েনি তবে আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।
এদিকে শনিবার (৯ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী চারদিন অর্থাৎ ১৩ জানুয়ারির শেষ দিকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ দেশব্যাপী আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মাঝরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার