বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা দুঃখজনক, সতর্ক অবস্থানে সরকারঃ এলজিআরডি মন্ত্রী
০৬ ডিসেম্বর ২০২০, ০৪:০৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে আমরা তাঁকেই শুধু অসম্মান করছি না, বরং আমরা জাতি হিসেবে নিজেদেরকেও ছোট করছি।
কুষ্টিয়ার ঘটনা সরকার অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষন করছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আজ রোববার (৬ ডিসেম্বর) সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায়ে সারাজীবন লড়াই সংগ্রাম করে গেছেন। আমাদের স্বাধীনতা দিয়েছেন। এখন আমরা যদি তাঁর সম্মান রক্ষা করতে না পারি তাহলে সেটা খুবই দু:খজনক।
তিনি বলেন বঙ্গবন্ধুকে অপমান করা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই দেশ ক্ষুধা দারিদ্র্য-মুক্ত ও উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হয়ে যেতো।
মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। বঙ্গবন্ধুর অবদান, দর্শন এবং ত্যাগের কারণে আমরা এই দেশ পেয়েছি। আমরা যদি তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি সেটা হবে জাতির জন্য অমঙ্গলকর এবং দুর্ভাগ্যজনক।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে তাঁরা অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, সাংস্কৃতিক, গ্রামীণ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তুরস্ককে বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন দুই দেশের সম্পর্কে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
এসময় তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার