ভাস্কর্য নিয়ে অস্থিরতা: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান শীর্ষ আলেমরা
০৫ ডিসেম্বর ২০২০, ০৭:২১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনের জন্য দেশের শীর্ষ আলেমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান। একইসঙ্গে প্রধানমন্ত্রী বরাবর আলেমদের বক্তব্য সম্বলিত বিশেষ চিঠিও দেওয়া হবে।
রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় শীর্ষ আলেমদের বৈঠকে শনিবার (৫ ডিসেম্বর) এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড-আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
বৈঠকে বিভিন্ন প্রস্তাব পেশ করেন দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা। পরে সকলের সম্মতিতে ৫ দফা প্রস্তাব গৃহীত হয়। এছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশেষ করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিশ্বনবীর (সা.) প্রতি অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বৈঠকে শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদরাসার প্রতিনিধি মুফতি জসীমুদ্দীন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হালীম বোখারীর প্রতিনিধি মাওলানা আবু তাহের নদভী, মুফতি রুহুল আমীন, মুফতি সৈয়দ ফয়জুল করীম, আল্লামা নুরুল ইসলাম জিহাদি আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা নূর হোসাইন কাসেমীর প্রতিনিধি মাওলানা নাজমুল হাসান, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি মনসুরুল হক প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার