দেশে ১ বছরে এইচআইভি এইডসে ১৪১ জনের মৃত্যু
০২ ডিসেম্বর ২০২০, ০৪:৩৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
এইচআইভি এইডসে আক্রান্ত হয়ে দেশে এক বছরে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৩৮৩ জন এইচআইভি সংক্রমিত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব’। ইউএনএইডস, ইউএনএফপিএ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআরবি-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় এইডস নিয়ন্ত্রণ-এসটিডি কর্মসূচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান। অনুষ্ঠানে দেশের এইডস পরিস্থিতি তুলে ধরেন এইডস-এসটিডি কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক মোঃ সামীউল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এইডস সংক্রমিত মানুষের অনুমিত সংখ্যা প্রায় ১৪ হাজার। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২ জন। আর এই রোগে মারা গেছেন ৬৫৮ জন।
তিনি আরো বলেন, দেশে এইডস সংক্রমণের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার