ডোপ টেস্ট: চাকরি হারালেন ১০ পুলিশ
২২ নভেম্বর ২০২০, ০৬:১৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
টাইমস ডেস্ক:
ডোপ টেস্ট পজিটিভ আসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দশ সদস্য চাকরি হারিয়েছেন। মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশে এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
পুলিশ জানায়, এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।
তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়েছে।
মাদক সেবন ছাড়াও তারা এ কারবারে জড়িত, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগও রয়েছে কয়েয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে।
বর্তমান পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতবছরের সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার