১৬৭ বৈধ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ
১৮ নভেম্বর ২০২০, ১২:৩২ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
টাইমস ডেস্ক:
শর্তসাপেক্ষে ওমরাহ যাত্রীদেরকে সৌদি আরব পাঠানোর জন্য ১৬৭টি অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওমরাহ) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
শর্তসমূহ হলো- জাতীয় হজ ও ওমরাহ অনুচ্ছেদ ২২.২১, ২২২ ২২.২২ অনুযায়ী যথাসময়ে ওমরাহ যাত্রী প্রেরণ, তাদেরকে যথাযথ সেবা প্রদান এবং যথাসময়ে দেশে ফেরত আনতে হবে। ১৫ শাওয়াল ১৪৪৩ হিজরি এর মধ্যে প্রেরিত ওমরাহ যাত্রী সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসার বিস্তারিত প্রতিবেদন পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর দাখিল করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সি পরবর্তী বছরের জন্য বৈধ তালিকায় অন্তর্ভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে এবং জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় হজ ও ওমরাহ নীতি, ২০১৯ এর অনুচ্ছেদ নং ২২.২.৩ অনুযায়ী অনুমোদিত বৈধ এজেন্সি সরকার অনুমোদিত নির্ধারিত কোটার অতিরিক্ত ওমরাহ যাত্রী প্রেরণ করতে পারবে না; অন্যথায় সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সি পরবর্তী বছরের জন্য বৈধ তালিকায় অন্তর্ভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে এবং জাতীয় হজ ও ওমরাহ নীতি, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় হজ ও ওমরাহ নীতি, ২০১৯ এর অনুচ্ছেদ নং ২২.২.৪ অনুযায়ী কোনো ওমরাহ যাত্রী যথাসময়ে দেশে ফেরত না এলে সংশ্লিষ্ট ওমরাহ যাত্রীর দেশে ফেরার নির্ধারিত তারিখের ১ মাসের মধ্যেই নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ফেরত না আসার বিস্তারিত কারণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পরিচালক, হজ অফিস, ঢাকা এবং কাউন্সেলর (হজ), বাংলাদেশ হজ অফিস, জেদ্দা বরাবর দাখিল করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সি পরবর্তী বছরের জন্য বৈধ তালিকায় অন্তর্ভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে এবং জাতীয় হজ ও ওমরাহ নীতি, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জাতীয় হজ ও ওমরাহ নীতি, ২০১৯ এর অনুচ্ছেদ নং ২২.২.৫ অনুযায়ী ওমরাহযাত্রীদের জন্য সৌদি আরবে ব্যয়িত সকল প্রকার অর্থ এজেন্সির নিজস্ব ব্যাংক হিসাব হতে আইবিএন এর মাধ্যমে প্রেরণ করতে হবে এবং আইবিএন একাউন্ট নম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবশ্যই অবহিত করতে হবে।
অন্যথায় কোনো ওমরাহ এজেন্সিকে পরবর্তী বছরে ওমরাহ কার্যক্রমের জন্য অনুমতি দেওয়া হবে না; ওমরাহ এজেন্সি কর্তৃক ওমরাহ প্রসেসিং ফি ও প্রদেয় সকল সেবার নির্ধারিত ব্যয় উল্লেখপূর্বক বিভিন্ন ক্যাটাগরির ওমরাহ প্যাকেজ ঘোষণা করবে এবং এর কপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ অফিস, ঢাকায় প্রেরণ নিশ্চিত করবে।
প্যাকেজ ঘোষণা না করলে ওমরাহ এজেন্সিকে ওমরাহযাত্রী প্রেরণের অনুমতি প্রদান করা হবে না। ওমরাহ লাইসেন্স নবায়নের (২০১৯-২০২০) অন্য লাইসেন্স নবায়নের সময় (২০১৯-২০২০) সালের নির্ধারিত এর অতিরিক্ত যাত্রী প্রেরণ করা হয় নাই এবং প্রেরিত সকল যাত্রী দেশে প্রত্যাবর্তন করেছেন এই মর্মে অঙ্গীকার নামা দাখিল করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার