সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন
১৬ নভেম্বর ২০২০, ০১:৩৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাতি উদয় শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এর আগে গত ৫ নভেম্বর থেকে সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
তিনি স্ত্রী মাজেদা শওকত আলী, দুই ছেলে ফিরোজ শওকত আলী, খালেদ শওকত আলী ও এক মেয়ে মেরিনা শওকতসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লুংসিং গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নড়িয়া গ্রামে বাস করতেন।
তিনি কিডনি, ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার