কবর থেকে বৃদ্ধার মৃতদেহ তুলে মাথা কেটে নিলো!
১২ নভেম্বর ২০২০, ০৩:৫৬ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
পাবনা প্রতিনিধি:
মারা যাওয়ার ১২ দিন পর কবরস্থান থেকে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, জয়নগর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের স্ত্রী ফজিলা খাতুন (৮৫) শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে ৩১ অক্টোবর মারা যান। মারা যাওয়ার পর তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় গতকাল বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের মধ্যে কোনও একসময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নেয়া হয়েছে। কী কারণে কে বা কারা বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। মাথাবিহীন মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার