হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ ডেঙ্গু রোগীর ৩৬ জনই ঢাকা বিভাগের
৩১ অক্টোবর ২০২০, ০৮:২১ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
টাইমস ডেস্ক:
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে এ পর্যন্ত মোট ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
সূত্রটি জানিয়েছে, নতুন ভর্তি হওয়া ১১ জনই ঢাকার। তবে এর বাইরের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তির তথ্য এখনও পাওয়া যায়নি। আরও জানা গেছে, চিকিৎসাধীন ৩৭ রোগীর মধ্যে ৩৬ জনই ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
এদিকে গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে ওইসময় ১৭৯ জন রোগী মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার