ভৈরবে নকল ভেজাল ঔষধ বিক্রির অপরাধে জরিমানা, আটক ২
২৭ অক্টোবর ২০২০, ০৮:৩০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ভৈরবে নকল ভেজাল বিদেশী ঔষধ বিক্রি ও ফার্মাসিষ্ট লাইসেন্স না থাকায় ১০টি ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ভ্র্যাম্যমান আদালত। এছাড়া ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে একটানা বিকাল পর্যন্ত কমলপুর বাসষ্ট্যান্ড দূর্জয় মোড় ও ভৈরব বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্র্যাম্যমান আদালত অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারি কমিশনার( ভূমি) হিমাদ্রি খিসা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও মোহাম্মদ নুরুল আলম।
অভিযানে নকল, ভেজাল বিদেশী ঔষধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিষ্ট লাইসেন্স না থাকায় বাপ্পী, সুজন, জনপ্রিয়, হাজি, রেহেনা, মা-মণি, এসডি, সাজেদা আলাল, সজিব, রুমা মেডিক্যাল ফার্মেসীসহ ১০টি ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইন্ডিয়ান হারবালের বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকায় ফজলুর রহমান ও মাহবুবুর রহমান নামে ২ জনকে আটক করেছে ভ্র্যাম্যমান আদালত।
ভ্র্যম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ঔষধ মানুষের জীবন রক্ষা করে আবার কিছু ভেজাল ঔষধ মানুষের জীবন ধ্বংস করে। তাই নকল, ভেজাল বিদেশী ঔষধ বিক্রি ও লাইসেন্স নবায়ন না করায় এবং ফার্মাসিষ্ট লাইসেন্স না থাকায় ১০টি ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসাইন ও মোহাম্মদ নুরুল আলম জানান, সারা বাংলাদেশে নকল, মেয়াদোর্ত্তীণ ও ভেজাল বিরোধী ঔষধ অপসারণে অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার