ভৈরবে শ্বাসকষ্টে গৃহবধূর মৃত্যু, আনোয়ারা হাসপাতাল তালাবদ্ধ
০৭ এপ্রিল ২০২০, ১০:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভৈরব শহরের আনোয়ারা হাসপাতালে এক গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন। এ ঘটনার পর করোনা সন্দেহে হাসপাতালটি তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ঘটনাস্থলে এসে হাসপাতালটি তালাবদ্ধ করে দেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের ভেতরেই ছিল। এ ঘটনার পর আশপাশের এলাকাসহ সামনের রাস্তাটি অঘোষিত লকডাউন করে দেয় পুলিশ। ডাক্তার বুলবুল আহমেদ জানান, আইইডিসিআর’র নির্দেশনা মোতাবেক রোগী করোনাভাইরাসে মারা গেছে কিনা তা পরীক্ষা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, মৃত নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এ মুহূর্তে হাসপাতালের আশপাশসহ সামনের রাস্তাটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। আইইডিসিআর’র গাইডলাইন অনুযায়ী ওই নারীর মরদেহ দাফন করা হবে। পরীক্ষায় করোনা পজেটিভ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা