করোনাভাইরাস: উপসর্গ থাকায় ঢাকায় ৫ জন হাসপাতালে
০৩ মার্চ ২০২০, ০৬:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস উপসর্গ থাকায় দেশি ও বিদেশী নাগরিক মিলে ৫ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের পৃথক ইউনিটে ভর্তি আছেন। এছাড়া কিছু মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টাইন (আলাদা) করে রাখা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়া সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যে বাংলাদেশি আইসিইউতে ছিলেন, তার পরিস্থিতি ভালোর দিকে বলে জানান তিনি।
এ সময় তিনি দেশের বেসরকারী হাসপাতালগুলোতে করোনার জন্য পৃথক ইউনিট খোলার অনুরোধ করেন এবং হোটেলগুলোতে বিদেশ থেকে আসা যাত্রীদের তথ্য আইইডিসিআরে দেয়ার পরামর্শ দেন। যাতে কারো মধ্যে করোনার উপসর্গ থাকলে দ্রুত সনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়। অতিরিক্ত সতর্কতা হিসেবে সবাইকে পরিচ্ছন্ন থাকারও পরামর্শ দেন তিনি।
আইইডিসিআর পরিচালক বলেন, বর্তমানে দেশেই করোনাভাইরাস নমূনা সম্পূর্ণভাবে পরীক্ষা করা যায়। বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে পাঠানোর প্রয়োজন নেই।
বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আক্রান্ত দেশের তালিকায় নতুন দেশ যুক্ত হচ্ছে। এ পর্যন্ত ৬৫ দেশে সংক্রমণ ছড়িয়েছে। বিশ্বে মোট ৮৮ হাজার ৮৪৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। চীনের বাইরে রোগীর সংখ্যা বাড়ছে। দক্ষিণ কোরিয়ায় বেশি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা