সরকার সুষম উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে : স্পিকার
২১ জানুয়ারি ২০২০, ০৮:০৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতায় বাংলাদেশের জিডিপি এখন ৮.১ শতাংশ। বর্তমান সরকার সুষম উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দিচ্ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্পিকারের সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্র সৌজন্য সাক্ষাৎ করলে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় মৈত্রী গ্রুপ, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।
শিরীন শারমিন বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ সময় স্পিকার ২০১৭ সালের নেপাল সফরে সে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসার ও দুই দেশের সংসদীয় প্রতিনিধি দলের সফরের মাধ্যমে সংসদ এবং সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে। স্পিকার মুজিববর্ষ উদযাপন সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত এবং নেপালের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত নেপালের সংসদীয় গণতন্ত্রে উত্তরণ ইতিহাস স্পিকারকে অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতার প্রশংসা করে বলেন, বাংলদেশের উন্নয়ন অনুসরণযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল রাজনীতির জন্যই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নেপাল সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে নেপাল সক্ষম হয়েছে বলেও তিনি স্পিকারকে অবহিত করেন।
বংশীধর মিশ্র বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ