বৃষ্টি হতে পারে বৃহস্পতি-শুক্রবার
২৬ ডিসেম্বর ২০১৯, ১২:৪৯ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে। বৃষ্টিকালীন সময়ে আকাশে মেঘ থাকবে। বৃষ্টিপাত কেটে যাওয়ার পরে তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমে যেতে পারে এবং চলমান শৈত্যপ্রবাহ আরো বেশি অঞ্চলজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি শুরুর আগে ও চলাকালে দেশের বেশির ভাগ এলাকা থেকে কুয়াশা সরে যাবে। তাপমাত্রা বেড়ে ও কুয়াশা কমে রাজধানীসহ বেশির ভাগ বড় শহরের বায়ুর মান কিছুটা হলেও ভালো হবে।
তবে বৃষ্টি শেষ হওয়ার পর অর্থাৎ আগামী রোববার থেকে তাপমাত্রা আবারো কমতে শুরু করবে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শীতের ওই ধাক্কা ৩ থেকে ৫ দিন চলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বৃষ্টির বিষয়টি মাথায় রেখে আবহাওয়া অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছে। মাঠে থাকা বোরো ধানের বীজতলা, সবজি ও সরিষাখেতে রাতের বেলা হালকা সেচ দিয়ে সকালে সেই পানি সরিয়ে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।
একই সঙ্গে জমিতে যাতে কোনো কুয়াশা ও পানি জমে না থাকে, তা নিশ্চিত করার জন্য কৃষকদের বলা হয়েছে। বৃষ্টির সময় ফসলের বীজগুলো পলিথিন দিয়ে ঢেকে দিতে বলা হয়েছে। বৃষ্টি শুরু হলে কোনো ফসল না কাটার পরামর্শ দিয়েছে সংস্থা দুটি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা