আজ হাছন রাজার ১৬৫ তম জন্মবার্ষিকী
২১ ডিসেম্বর ২০১৯, ০৮:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম
টাইমস ডেস্ক:
সাধক ও কবি দেওয়ান হাছন রাজার ১৬৫ তম জন্মবার্ষিকী আজ। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর হাওর-বাওড়ের দেশ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। জীবদ্দশায় প্রায় দুইশ গান রচনা করেছেন হাছন রাজা। তার গানে উচ্চারিত হয়েছে মানবতার চিরন্তন বাণী, বিভেদহীন ধর্ম, মাটি ও মানুষের কথা। তাই সুনামগঞ্জসহ সারাদেশের মানুষের মনে আজও বেঁচে আছেন তিনি। এ বছর হাছন রাজার জন্ম ও মৃত্যুবার্ষিকী একসঙ্গে পালন করবে জেলা শিল্পকলা একাডেমি ও হাছন রাজা ট্রাস্ট।
সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নিলেও লোভ-লালসার বাইরে থেকে সহজ-সরল জীবনযাপন করতেন হাছন রাজা। তার কীর্তি সম্পর্কে জানতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন হাছন রাজা মিউজিয়ামে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিশ তালুকদার বাপ্পু বলেন, হাছন রাজার গান নিয়ে এখন আর চর্চা হয় না। এ কারণে তার সর্ম্পকে আমাদের কাছে অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে।
হাছন রাজার জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, আমরা হাসনরাজা ট্রাস্টের উদ্যোগে জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, হাছনরাজার ছবি আঁকা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি।
ডিসি মো. আব্দুল আহাদ বলেন, হাছন রাজার জন্মবার্ষিকীতে সুনামগঞ্জের সাদকদের জীবনদর্শন নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনার আয়োজন করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা