তীব্র শীত থাকবে শনিবার পর্যন্ত
১৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
পৌষের শুরু থেকেই শীতে কাঁপছে সারাদেশ। বুধবার থেকে তার প্রভাব লক্ষ্য করা গেছে রাজধানী ঢাকাতেও। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তা আরও বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
এমন শীতে মধ্যরাতেও কিছু কিছু জায়গায় ছিন্নমূল, দরিদ্র মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। হঠাৎই শীতের এমন তীব্রতায় দুর্ভোগে পড়েছে রাজধানীসহ জেলা শহরের ভাসমান ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ঢাকায় বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামীকালও এ বাতাস থাকবে। তাপমাত্রা কমার পাশাপাশি রাজধানীর পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে যাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল। তবে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও কমবে। শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শৈত্যপ্রবাহ আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা